কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে নির্যাতনের মারা যাওয়া সেই গৃহকর্মীর পরিচয় মিলেছে

অভিযুক্ত আসামি সাথী আক্তার পারভীন (ডলি)। ছবি: সংগৃহীত
অভিযুক্ত আসামি সাথী আক্তার পারভীন (ডলি)। ছবি: সংগৃহীত

সম্প্রতি রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসা থেকে নির্যাতনে নিহত এক শিশু গৃহকর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই গৃহকর্মীর পরিচয় মিলছে। তার নাম নাম হেনা (১০)। বাবার নাম হক মিয়া। ময়মনসিংহ মুক্তাগাছায় হেনার গ্রামের বাড়ি। বাবা ও মা দুজনই মৃত।

সোমবার (২৮ আগস্ট) কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গৃহকর্ত্রী সাথীর স্বজনদের সঙ্গে কথা বলে হেনার পরিচয় নিশ্চিত হয়েছি। এতিম হেনাকে তিন বছর আগে ঢাকায় নিয়ে আসেন সাথী।

ওসি আরও বলেন, মৃত হেনার মামা-চাচাদের ডাকা হয়েছে। হেনার স্বজনরা ঢাকায় এসেছেন। হেনার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ মরদেহ হস্তান্তর করা হবে। অভিযুক্ত গৃহকর্ত্রীর অবস্থান শনাক্ত করা হয়েছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় গ্রেপ্তার করা হবে।

এর আগে গত শুক্রবার (২৫ আগস্ট) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি ফোন দিয়ে জানান, সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর বাসায় এক গৃহকর্মীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

সেই ফোনের পর কলাবাগান থানার পুলিশ রাত ১টার দিকে সেই বাসায় যায়। কিন্তু সঠিক ফ্ল্যাট নম্বর না জানায় গভীর রাতে ফিরে যান তারা। এরপর শুক্রবার সকালে গিয়ে ফ্ল্যাট শনাক্ত করে পুলিশ। সাততলা ভবনের দ্বিতীয় তলায় (ই-১) নম্বরের সেই ফ্ল্যাটটি তালা মারা ছিল।

এরপর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায় বিছানায় পড়ে আছে শিশু গৃহকর্মীর লাশ। উদ্ধারের পর লাশটি দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১০

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১১

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১২

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৩

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৪

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৫

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৬

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৭

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৮

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৯

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

২০
X