কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অ্যাওয়ার্ড জিতেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

দক্ষিণ আফ্রিকায় বিদ্যানন্দের প্রতিনিধি পুরস্কার গ্রহণ করেন। ছবি: ‘এক টাকায় আহার’ ফেসবুক পেজে থেকে নেওয়া
দক্ষিণ আফ্রিকায় বিদ্যানন্দের প্রতিনিধি পুরস্কার গ্রহণ করেন। ছবি: ‘এক টাকায় আহার’ ফেসবুক পেজে থেকে নেওয়া

দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে পুরস্কৃত হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তাদের ‘নিরক্ষরের গল্পগুচ্ছ’ বইটি আন্তর্জাতিক বিজ্ঞাপনী উৎসব ম্যাড স্টারস ২০২৩-এ ছয়টি অ্যাওয়ার্ড জিতেছে।

রোববার (২৮ আগস্ট) বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকায় আহার’ ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার (২৫ আগস্ট) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয় বিজ্ঞাপনী এই উৎসব।

এতে বলা হয়, ‘বিদ্যানন্দের প্রজেক্ট ‘The-Unwritten-Stories’ জিতে নিয়েছে আরেকটি স্বর্ণপদক। দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই বছর বাংলাদেশের পক্ষে একমাত্র বিদ্যানন্দ এই সম্মান অর্জন করে। যারা লিখতে-পড়তে পারে না, তাদের লেখা বই প্রকাশের কনসেপ্ট অবাক করেছে সারাবিশ্বকে। এর আগে ফ্রান্সে কান লায়ন উৎসবে শর্ট লিস্টেট হয়েছিল বিদ্যানন্দের এই প্রজেক্ট। কৃতজ্ঞতা আপনাদের, যারা বিদ্যানন্দের নতুনত্ব সব প্রজেক্টে সমর্থন দিয়ে যাচ্ছেন।’

ছয়টি পদকের মধ্যে রয়েছে—তথ্যমূলক ভিডিও (প্রকাশনী) ও বৈচিত্র্যময়তা ক্যাটাগরিতে দুটি গোল্ড, পিভট বিশেষ ক্যাটাগরি (প্রকাশনী) তে সিলভার পদক, এসডিজি (গুণগত শিক্ষা) ক্যাটাগরিতে ব্রোঞ্জপদক, জাতীয় ব্র্যান্ড ও মিডিয়া স্টারে দুটি ক্রিস্টাল পদক।

বিদ্যানন্দের উদ্যোগে স্বেচ্ছাসেবীরা দেশের প্রত্যন্ত এলাকায় গিয়ে নিরক্ষর মানুষের গল্প সংগ্রহ করেছেন। লিখতে কিংবা পড়তে পারেন না, কিন্তু গল্প বলতে পারেন, এমন মানুষের মুখের গল্পগুলো রেকর্ড করে তা শুনে লিখিত রূপ দেয় স্বেচ্ছাসেবীরা।

সংকলন ও প্রচ্ছদ শেষে সেরা ১২ টি গল্প নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করা হয়, যা মেলায় ব্যাপক সাড়া ফেলে। ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X