কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট : ১৬ মে ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পূর্বানুমোদন ছাড়া রেললাইনের আশপাশে পশুর হাট নয়

রেলপথ মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
রেলপথ মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেললাইন সংলগ্ন এলাকায় কিংবা বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমিতে রেল কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কোনো ধরনের অস্থায়ী পশুর হাট বসাতে নিষেধাজ্ঞা জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।

শুক্রবার (১৬ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের উদ্দেশে একটি আধা সরকারি চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, পশুর হাট বসানোর কারণে রেল চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি জননিরাপত্তাও হুমকির মুখে পড়ে। এতে ঈদযাত্রায় ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়।

চিঠিতে বলা হয়, অনেক সময় রেলওয়ের জমিতে কিংবা রেললাইন ঘেঁষে পশুর হাট বসানো হলেও সেসব স্থানে নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করা হয় না, যা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। তাই সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

তবে স্থানীয় বাস্তবতা বিবেচনায় কোনো স্থানে হাট বসানো জরুরি হলে কিছু শর্ত মানতে হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

শর্তগুলো হলো– রেলওয়ের পূর্বানুমোদন ছাড়া হাট স্থাপন করা যাবে না; ইজারাদারকে রেললাইন ঘেঁষে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাঁশ বা উপযুক্ত উপকরণ দিয়ে ঘেরা বেষ্টনী (ফেন্সিং) নির্মাণ করতে হবে; ফেন্সিং এমনভাবে করতে হবে যাতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমান সরকার সরকারি সম্পদের সুরক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত সচেতন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত পদক্ষেপগুলো রেলপথ মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের।

ঈদুল আজহা সামনে রেখে যেসব জেলায় রেললাইন সংলগ্ন এলাকায় হাট বসার আশঙ্কা রয়েছে সেগুলো হলো– মৌলভীবাজার, বগুড়া, দিনাজপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১০

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১১

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১২

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৩

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৪

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৫

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৬

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৭

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৮

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৯

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

২০
X