কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সংবিধানে ধর্মনিরপেক্ষতা বহাল রাখার দাবি ঐক্য পরিষদের

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সংঠনটির সদস্যরা। ছবি : কালবেলা
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সংঠনটির সদস্যরা। ছবি : কালবেলা

রাষ্ট্রীয় অন্যতম মৌলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে বহাল রাখার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

বুধবার (২১ মে) রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ দাবি জানান তারা।

ঐক্য পরিষদের নেতারা বলেন, রাষ্ট্রধর্ম সংবিধানে সংযোজনের মধ্য দিয়ে পরিচালিত ধর্মীয় বৈষম্যের আজও অবসান হয়নি। বরং সংবিধানের রাষ্ট্রীয় মৌলনীতি থেকে ধর্মনিরপেক্ষতার মূলোৎপাটনের মধ্য দিয়ে রাষ্ট্রকে অধিকতর বৈষম্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে, যা দুঃখ ও দুর্ভাগ্যজনক। এর ফলে সংখ্যালঘু জনগোষ্ঠীকে আরো প্রান্তিকতার দিকে ঠেলে দেয়া হচ্ছে এবং এতে তাদের প্রতিনিধিত্ব, রাজনৈতিক অধিকার ও মর্যাদা অধিকতর চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে।

ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এবং ছাত্রবিষয়ক সম্পাদক প্রাণতোষ আচার্য শিবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, রঞ্জন কর্মকার, জয়ন্তী রায়, সুনির্মল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পাল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি অতুল মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, পদ্মাবতী দেবী, আইনবিষয়ক সম্পাদক অপূর্ব ভট্টাচার্য, গণসংযোগ বিষয়ক সম্পাদক ব্রজ গোপাল দেবনাথ, সহযুববিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর, শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি সুধাংশু গাইন, ছাত্র ঐক্যের সভাপতি সজীব সরকার প্রমুখ।

রাষ্ট্রধর্ম সংবিধানে সংযোজন প্রক্রিয়ার প্রতিবাদে ১৯৮৮ সালের ২০ মে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয় এবং সেদিন থেকে অদ্যাবধি সকল প্রকার ধর্মীয় বৈষম্যের অবসানে এ সংগঠন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় নাগরিক আন্দোলন পরিচালনা করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X