কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৬:১৯ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

রাজধানীর গেণ্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের দগ্ধ আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে গেণ্ডারিয়ার হরিচরণ রোডের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দগ্ধদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদ মোসলিম (৬৫) ও তার স্ত্রী সালমা বেগম (৫০)। তবে তাদের ছেলে মেজবাহ উদ্দিন (২৮) শুক্রবার (২২ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের প্রায় ৯০ শতাংশ, তার স্ত্রী সালমা বেগমের ৫৫ শতাংশ এবং ছেলে মেজবাহ উদ্দিনের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের শ্বাসনালিও পুড়ে গেছে। বর্তমানে মোসলেম উদ্দিন ও সালমা বেগমকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক।

পরিবারের স্বজনরা জানান, গেণ্ডারিয়ার ওই বাসার দ্বিতীয় তলায় তারা থাকতেন। বাসার পাশে বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন করা ছিল। মধ্যরাতে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে, যা থেকে আগুন লেগে যায় বাসায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ফলে পরিবারটির তিনজন দগ্ধ হন। ভোরে তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

এদিকে গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহেব খান জানান, রাতে ওই গেণ্ডারিয়ায় বাসায় আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরিবারের লোকজন প্রথমে ট্রান্সফরমারের কথা বললেও ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে ট্রান্সফরমার থেকে আগুনের ঘটনা ঘটেনি। ওই বাসার চুলা থেকেই আগুনে ঘটনা ঘটেছে। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X