কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নগদের নতুন সিইও আবু তালেব

নগদের লোগো। ছবি : সংগৃহীত
নগদের লোগো। ছবি : সংগৃহীত

মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের ভারপ্রাপ্ত সিইও শ্যামল বি দাস দায়িত্ব ছেড়েছেন। তিনি মালিকানা ও পরিচালনার দায়িত্ব ডাক বিভাগের কাছে হস্তান্তর করেছেন। একই দিনে ডাক অধিদপ্তরের পরিচালক আবু তালেবকে নতুন সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছে ডাক বিভাগ।

নতুন ব্যবস্থাপনা জুয়া, জালিয়াতি, অনলাইন প্রতারণা ও মানি লন্ডারিং বন্ধে সরকারের নির্দেশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে নগদ। ভুয়া হিসাব বন্ধ, এনআইডি জালিয়াতি রোধ ও প্রতারক এজেন্ট নিয়োগ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। এছাড়া নগদের কোনো কর্মীকে চাকরিচ্যুত না করার ও ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের নিশ্চয়তা দিয়েছে নগদ।

সভায় ব্যবস্থাপনা সংকট ও বাজার প্রতিযোগিতা নিয়ে আলোচনা হয়। নগদের ডেপুটি সিইও মো. মুয়িয নতুন সিইওকে স্বাগত জানান।

শ্যামল দাস জানান, কয়েক মাসে তার দায়িত্ব অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়েছে। কর্তৃপক্ষ অনুপস্থিত থাকায় অবৈধ আদেশ মানতে বাধ্য হন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তী প্রশাসন নগদে প্রশাসক নিয়োগ দেয়। নিরীক্ষায় অনিয়ম, অর্থ পাচার, জালিয়াতি ও ২ হাজার ৩৫৬ কোটি টাকার হিসাব গরমিল ধরা পড়ে। এ ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।

নগদ হচ্ছে ডাক বিভাগের অধীন একটি লাইসেন্সপ্রাপ্ত ভেন্ডর প্রতিষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X