কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১২:৩২ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

হিলারিকে যে অনুরোধ করলেন দুদকের আইনজীবী

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। ছবি : সংগৃহীত

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলা মামলার বিচারকার্য পর্যবেক্ষণের জন্য সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে অনুরোধ জানিয়েছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

বুধবার (৩০ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান। এ সময় খুরশীদ আলম খান বলেন, শ্রম আদালতে এলেই বুঝতে পারবেন ড. ইউনূস শ্রমিকদের সঙ্গে কী ধরনের প্রতারণা করেছেন। কীভাবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন।

দুদক আইনজীবী বলেন, ‘আপনি (হিলারি ক্লিনটন) আসুন, মামলা পর্যবেক্ষণ করুন। আপনি যে কাগজপত্র চাইবেন সব কাগজপত্র দেওয়া হবে। সব কিছু দেখে আপনি আলোচনা-সমালোচনা করুন। যদি না বোঝেন দুজন এক্সপার্ট নিয়ে আসুন।’

হিলারিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, না জেনে, না বুঝে শুধু আবেগের বশে পর্যবেক্ষণ দেওয়া আপনার মতো একজন নেতাকে মানায় না।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন হিলারি ক্লিনটন। এতে তিনি ড. ইউনূসের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ পোস্ট দেন তিনি।

পোস্টে লিখেছেন, ‘নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তার প্রয়োজনের মুহূর্তে সমর্থন করার জন্য আমার এবং ১৬০ জনের বেশি বিশ্বনেতার পাশে দাঁড়ান। তাকে হয়রানির বন্ধের দাবিতে আন্দোলনে যোগ দিন।’

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত ও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী বরাবর ১০০ জনেরও বেশি নোবেল বিজয়ীসহ ১৬০ জনেরও বেশি বিশ্বনেতা একটি খোলা চিঠি পাঠান।

চিঠিতে স্বাক্ষর করা বিশ্বনেতাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্ট ফক্স, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর, রোটারি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জন হিয়োকো, উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব রয়েছেন।

চিঠিতে স্বাক্ষরকারীদের একজন, রেজাল্টস অ্যান্ড সিভিক কারেজের প্রতিষ্ঠাতা স্যাম ডেলি-হ্যারিস এক বিজ্ঞপ্তিতে চিঠিটি প্রকাশ করেন।

এর আগে গত ২৭ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এর একদিন পরই ১৬০ বিশ্বনেতা ড. ইউনূস ও আসন্ন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লেখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X