কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গণস্বাস্থ্য কেন্দ্রের উপদেষ্টার মনোনয়ন পেলেন যারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণস্বাস্থ্যকে এগিয়ে নিতে তিন পেশার তিন উজ্জ্বল ব্যক্তিত্বকে গণস্বাস্থ্য কেন্দ্রের উপদেষ্টার মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক আইজিপি ও সচিব মুহাম্মদ নুরুল হুদা এবং সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান (এন আই খান)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১১ এপ্রিল ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর গণস্বাস্থ্য কেন্দ্র কিছু অনভিপ্রেত ও অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হচ্ছে। প্রতিষ্ঠাতার নীতি, আদর্শ ও স্বেচ্ছাশ্রমে কর্মসম্পাদনের মহান ব্রতে অবিচল থেকে এর সকল কর্মীকে ঐক্যবদ্ধভাবে গণস্বাস্থ্যকে এগিয়ে নেওয়ার প্রেরণা, সাহস ও শক্তি যোগানোর জন্য জাতীয়ভাবে মান্য, সম্মানিত ও সমাদৃত তিনজন বিশিষ্ট নাগরিককে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ১৯৭২ সালে একটি ট্রাস্ট ডিডের মাধ্যমে গণস্বাস্থ্য কেন্দ্র গঠন করেন। আজকের দেশনন্দিত এই প্রতিষ্ঠানটির নাম ঠিক করে দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই কিছু জমি অধিগ্রহণ করে দিয়ে এই দাতব্য সংস্থাটির গোড়াপত্তন করেছিলেন। পঙ্গু ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন এবং নারী ও সমাজের দুঃস্থ মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য থেকে সংস্থাটি গঠিত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X