কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মাতৃভাষা সাংবাদিক কনফারেন্সে যাচ্ছেন বাংলাদেশি ২ সাংবাদিক

কনফারেন্সে অংশ নেওয়া বাংলাদেশি সাংবাদিক রফিকুল ইসলাম আজাদ ও মো. আব্দুর রহমান। ছবি : সংগৃহীত
কনফারেন্সে অংশ নেওয়া বাংলাদেশি সাংবাদিক রফিকুল ইসলাম আজাদ ও মো. আব্দুর রহমান। ছবি : সংগৃহীত

আগামী ১৩ ও ১৪ জুন নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্স-২০২৫। এই কনফারেন্সে অংশগ্রহণ করছেন বাংলাদেশি দুই সাংবাদিক।

কনফারেন্সে অংশ নেওয়া সাংবাদিকরা হলেন- সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মো. আব্দুর রহমান।

জানা গেছে, সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটি এবং নেপালের সাংবাদিক সংগঠন ন্যাশনাল ফোরাম ফর নেওয়ার জার্নালিস্ট যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করেছে। ইতোমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি গুরুত্বের সঙ্গে সম্পন্ন করেছেন আয়োজক কমিটি। সম্মেলনে দক্ষিণ এশিয়ার ১০০ জনেরও বেশি সাংবাদিক অংশগ্রহণ করবেন এবং মাতৃভাষা সাংবাদিকতার চ্যালেঞ্জ, সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য, সার্ক জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে আসছেন। ইতোমধ্যে গত দুই বছরে ১০টি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে এই সংগঠন। সর্বশেষ ভারতের রাজস্থানে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সেখানেও সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদের নেতৃত্বে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X