কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

দূষিত বায়ুর শহরের শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থা কী?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিল্পায়নের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা এই দূষণের অন্যতম শিকার। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা নিয়মিতভাবে শীর্ষস্থান দখল করে আছে।

বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পরিমাপক প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, ৯৮ একিউআই (বায়ুমান সূচক) স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮তম অবস্থানে রয়েছে। এ ধরনের স্কোর সাধারণত সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘মাঝারি’ পর্যায়ের ঝুঁকি হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে বায়ুমান সূচকে ১৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ইরাকের রাজধানী বাগদাদ। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্সের লিয়ন, যার স্কোর ১৫৭। ভারতের রাজধানী দিল্লি ১৫৫ স্কোর নিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে, আর কুয়েত সিটি ১৫৩ স্কোর নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। পাকিস্তানের লাহোর শহর ১৫২ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম অবস্থানে।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১০

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১১

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১২

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৩

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৪

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৫

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৬

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৮

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১৯

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

২০
X