কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০১:৪৬ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরের পার্কিংয়ে ক্র্যাশ ল্যান্ডিং, একাধিক বিমানে আগুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিমানবন্দরে অবতরণকারী একটি ছোট বিমান পার্ক করা বিমানের সঙ্গে ধাক্কা খায়। যার ফলে সেখানে অপেক্ষমাণ থাকা বেশ কয়েকটি বিমানে আগুন লেগে যায়। তবে কেউ গুরুতর আহত হননি।

সোমবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের মন্টানার একটি বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের।

ক্যালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, চার যাত্রী বহনকারী একক ইঞ্জিনের বিমানটি দুপুর ২টার দিকে ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। কিন্তু পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে রানওয়ে থেকে বিমানটি ছুটে গিয়ে বেশ কয়েকটি পার্ক করা বিমানে ধাক্কা দেয়। ফলে একাধিক বিমানে আগুন ধরে যায়।

ভেনেজিও জানান, আগুন পাশের ঘাসেও ছড়িয়ে পড়ে। তবে বড় বিপদের আগে ফায়ার ফাইটাররা আগুন নেভাতে সক্ষম হন।

বিমানবন্দরটি উত্তর-পশ্চিম মন্টানার প্রায় ৩০ হাজার লোকের শহর ক্যালিস্পেলের ঠিক দক্ষিণে অবস্থিত।

ক্যালিস্পেল ফায়ার সার্ভিসের প্রধান জে হ্যাগেন বলেন, বিমানটি থামার পর যাত্রীরা নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন। দুজন সামান্য আহত হন এবং বিমানবন্দরে তাদের চিকিৎসা করা হয়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, পুরো এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল। আমরা প্রথমে বেশ ভয় পাই। কিন্তু প্রতিক্রিয়া দল দ্রুত ঘটনা নিয়ন্ত্রণ করে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১০

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১১

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১২

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৩

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৪

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৫

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৬

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৭

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৯

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X