কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সারা দেশে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৬টায় প্রকাশিত ১২ ঘণ্টার বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। গরমের মাত্রা কিছুটা কমলেও, বাতাসে আর্দ্রতার উচ্চতার কারণে গরমের অস্বস্তি বজায় থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে বর্ষা মৌসুম শুরুর অপেক্ষায় রয়েছে। তবে এখনো মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হয়নি। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মৌসুমি বায়ুর প্রভাব দেখা দিলেও রাজধানী এলাকায় তা পৌঁছায়নি।

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-একটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এতে আরও বলা হয়েছে, আজকের দিনে ঢাকার তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১০

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১১

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১২

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৩

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৪

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৫

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৬

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৭

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৮

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৯

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

২০
X