কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৭:২৫ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

৫-৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ইন্দোনেশিয়া সফর করবেন 

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পুরোনো ছবি
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পুরোনো ছবি

আগামী ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আসিয়ানের ৪৩তম এবং পূর্ব এশিয়ার দেশগুলোর ১৮তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যাবেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) চেয়ারম্যান হিসাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।

রাষ্ট্রপতির সফরকালে ইন্দোনেশিয়া থেকে জ্বালানি আনার ব্যবস্থা মসৃণ করা এবং স্বাস্থ্য সহযোগিতা সম্প্রসারণের জন্য ঢাকা-জাকার্তা সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে সফরসঙ্গী হিসেবে তিনি ছাড়াও অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ এবং উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা যাবেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির জাকার্তা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. মোমেন এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই শীর্ষ সম্মেলন ছাড়াও বাংলাদেশের রাষ্ট্রপতির ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়াও মালয়েশিয়া, পূর্ব তিমুরসহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা হবে তার। এ সফরকালে আসিয়ান, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এবং প্যাসিফিক আইল্যান্ড ফোরামের মধ্যে একটি সমঝোতা স্মারক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X