কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভ্যাট অব্যাহতি পুনঃবহালের দাবি পাদুকা প্রস্তুতকারক সমিতির 

সংবাদ সম্মেলনে পাদুকা প্রস্তুতকারক সমিতির নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে পাদুকা প্রস্তুতকারক সমিতির নেতারা। ছবি : কালবেলা

প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিক পাদুকার উৎপাদন ও সরবরাহ পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি পুনঃবহালের দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

এর আগে সেগুনবাগিচায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সমিতির নেতারা জানান, পণ্যের ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করে ১৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে ইতোমধ্যে বিদেশি পণ্য (সমজাতীয় চপ্পল ও পাদুকা) আমদানি বৃদ্ধি পাচ্ছে। ফলে এ খাতে মূল্যবান বৈদেশিক মুদ্রার অপচয় হওয়ার পাশাপাশি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাধ্যমে গড়ে ওঠা ক্রম-বিকাশমান এই শিল্প টিকিয়ে রাখা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে প্রারম্ভিক বক্তব্য সমিতির আইন উপদেষ্টা ব্যারিস্টার মো. তাইফুল সিরাজ বলেন, প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং পাদুকার উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার প্রস্তাব অত্যন্ত অযৌক্তিক। এটি কার্যকর হলে এই সাশ্রয়ী পণ্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। বিশেষত শ্রমজীবী, হকার, দিনমজুর, কৃষক, রিকশা-ভ্যান চালক এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় এর বিরূপ প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, ২০১৬ সালে প্লাস্টিক ও রাবারের তৈরি পাদুকার উপর মূসক অব্যাহতি প্রদান করা হয়। কিন্তু চলতি অর্থবছরের মাঝপথে এসে বিগত ৯ জানুয়ারি জারিকৃত এসআরওর মাধ্যমে বিদ্যমান মূল্য সংযোজন কর অব্যাহতি সুবিধা প্রত্যাহার করা হয়। যার ধারাবাহিকতায়, প্রস্তাবিত ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে মূসক আরোপ করা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে ব্যবসায়ীরা সরকারের কাছে অতিসত্বর ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। আর দাবি পূরণ না হলে শান্তিপূর্ণভাবে মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং চূড়ান্তভাবে কারখানা বন্ধের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হাজি মোহাম্মদ ফজলু, অফিস সচিব মো. ইমরুল কায়েসসহ উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ অন্য নেতা এবং বিভিন্ন পাদুকা প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন কারখানার শ্রমিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১০

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১১

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১২

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৩

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৪

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৫

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৬

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৭

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৮

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৯

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

২০
X