কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা উত্তর সিটির বাজেট ৬ হাজার ৬৯ কোটি টাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা। ছবি : কালবেলা
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা। ছবি : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬ হাজার ৬৯ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। বুধবার (২৫ জুন) গুলশান-২ এর নগর ভবনে আয়োজিত ডিএনসিসির সপ্তম সভায় এই বাজেট অনুমোদন করা হয়।

নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব আয় ও ব্যয় সমানভাবে ৬ হাজার ৬৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৬৩৬ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ৬০ শতাংশ।

ডিএনসিসির প্রশাসক জানিয়েছেন, এই উচ্চ লক্ষ্যমাত্রা অর্জন একটি বড় চ্যালেঞ্জ হলেও প্রতিষ্ঠানটি তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ব্যয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সম্প্রসারিত নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নে।

বাজেট বিশ্লেষণে দেখা গেছে, উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে সর্বোচ্চ ৪ হাজার ৬২৪ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ৭৬ শতাংশ। এর মধ্যে সড়ক ও অবকাঠামো খাতে বরাদ্দ ২ হাজার ৩২ কোটি ৫০ লাখ টাকা (৩৩ শতাংশ)। বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৪৩৬ কোটি ৩০ লাখ টাকা (৮ শতাংশ) এবং মশক নিয়ন্ত্রণে ১৮৭ কোটি ৭৫ লাখ টাকা (৩ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে। অফিসার-কর্মচারীদের বেতন-ভাতায় ব্যয় ধরা হয়েছে ২৫৭ কোটি টাকা, যা মোট বাজেটের ৪ শতাংশ।

রাজস্ব আহরণের উৎস হিসেবে হোল্ডিং ট্যাক্স, পরিচ্ছন্নতা, লাইটিং ও স্বাস্থ্য খাত থেকে ৪৫ শতাংশ আয় প্রত্যাশা করা হচ্ছে। সম্পত্তি হস্তান্তর খাত থেকে ১ হাজার ৮০ কোটি টাকা এবং বাকি অর্থ সরকারি-বেসরকারি সহযোগিতায় ও অনুদান সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

সভায় ‘ওয়ার্ড সচিব’ পদবির নাম পরিবর্তন করে ‘ওয়ার্ড সুপারভাইজার’, ‘ওয়ার্ড কো-অর্ডিনেটর’ অথবা ‘ওয়ার্ড অর্গানাইজার’ করার প্রস্তাব প্রশাসনিক মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ডিএনসিসি আশা করছে, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নগরবাসী আরও উন্নত নাগরিক সেবা পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X