কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কথাবার্তা পরিষ্কার, নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না : রাশেদ প্রধান

জাগপার গণসংযোগ। ছবি : কালবেলা
জাগপার গণসংযোগ। ছবি : কালবেলা

কথাবার্তা পরিষ্কার, আগামী নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, ‘গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বর্বর হামলার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে, বাংলার মাটিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার তাদের নেই।”

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ১৭তম দিন বৃহস্পতিবার (১৭ জুলাই) নরসিংদী জেলখানা মোড়, প্রেস ক্লাব, ডিসি রোড, সরকারি কলেজ এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘অপরাজনীতি ত্যাগ করে জনগণের রাজনীতিতে ফিরে আসার সব সুযোগ আওয়ামী লীগ নিজ হাতে হত্যা করেছে। জুলাই-আগস্ট গণহত্যার পর আওয়ামী লীগের কোনো নেতার মধ্যে অপরাধবোধ কিংবা অনুশোচনা দেখা যায়নি। বরং তারা তাদের পলাতক নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দিল্লির ষড়যন্ত্রের নীল নকশার মাধ্যমে আবারও ফেরত আনতে চায়।’

জাগপার মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ এবং নৌকাকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র চলছে। দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনার পুনর্বাসন করতে চায় অনেকে। শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনার পুনর্বাসন হয়েছিল। একই ভুল আর করা যাবে না। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।’

পথসভায় বক্তব্য দেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম। এ ছাড়া ভার্চুয়ালি যোগ দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলার সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, নরসিংদী জেলা জাগপার সমন্বয়ক মো. মাহবুব আলম, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, রায়পুরা উপজেলার সভাপতি বোরহান আহমেদ, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ, জেলা যুব জাগপার সভাপতি ইউসূফ হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X