কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

উপজেলা পর্যায়ে স্থানীয় আদালতের বিষয়টি বিবেচনার বিষয় : আতাউর 

সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান। ছবি : সংগৃহীত

স্থানীয় উপজেলা পর্যায়ে আদালত স্থাপন করা হলে অপরাধ প্রবণতা কমার পরিবর্তে মামলার সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে বিষয়টি আরও ভেবে দেখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

বৃহস্পতিবার (০৩ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

পূর্বে উপজেলা পর্যায়ে আদালত থাকলেও তা কেন বন্ধ হয়ে যায়, সে বিষয়টিও বিশ্লেষণ দরকার বলে মনে করেন গাজী আতাউর রহমান। এ ছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করে দেওয়ার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে তিনি বলেন, আমরা এ বিষয়ে মোটামুটি একমত হয়েছি। তবে আগে যেভাবে রাজনৈতিক ভাবে কিংবা রাষ্ট্রপতির ব্যক্তিস্বার্থে তিনি কাউকে ক্ষমা করে দিতে পারতেন এটা না রেখে কমিশনের পাশাপাশি ভিকটিমদের পরিবারের সম্মতির বিষয়টি অগ্রাধিকার দিতে হবে।

এছাড়া বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য কমিশনের মূল প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে গাজী আতাউর রহমান বলেন, ভৌগোলিক অবস্থান অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ গঠন করার বিষয়ে আমরা একমত। এক্ষেত্রে প্রথমে চার বিভাগ এবং পর্যায়ক্রমে আট বিভাগেই গঠন করা যেতে পারে। কেউ কেউ বলছেন সার্কিট বেঞ্চ, তবে আমরা বলবো মূল বেঞ্চ গঠন করতে হবে।

ঐকমত্য কমিশনের সংলাপে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আরও অংশ নেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X