কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্র্যাজেডি : চোখের জলে উক্য মারমাকে শেষ বিদায়

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ছাত্র রাঙামাটির সন্তান উক্য চিং মারমাকে রাঙামাটি রাজস্থলীতে পারিবারিক শ্মশানে দাহ করা হয়। ছবি : কালবেলা
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ছাত্র রাঙামাটির সন্তান উক্য চিং মারমাকে রাঙামাটি রাজস্থলীতে পারিবারিক শ্মশানে দাহ করা হয়। ছবি : কালবেলা

আত্মীয়স্বজন, এলাকাবাসী ও পিতা-মাতার চোখের জল আর ভালোবাসা দিয়ে শেষ বিদায় জানানো হলো ঢাকার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত হওয়া ছাত্র রাঙামাটির সন্তান উক্য চিং মারমাকে।

বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টায় রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে পারিবারিক শ্মশানে তাকে দাহ করা হয়েছে।

এর আগে সকাল থেকেই চলে তাদের ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন আচার ও শেষকৃত্যানুষ্ঠান। যেখানে উক্য মারমাকে শেষ বিদায় জানাতে দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজন, এলাকাবাসী ছুটে আসেন। স্মৃতিচারণ করে তার জন্য সবাই প্রার্থনা সভা করেন।

এদিকে উক্য মারমার পরিবারকে সমবেদনা জানাতে রাতে ছুটে আসেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব রুদ্র। এ সময় তিনি বলেন, এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা গভীর শোক প্রকাশ করছি।

একমাত্র ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন পিতা উসাইমং মারমা ও তেজিপ্রু মারমা। তারা কোনোভাবেই ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না। বারবার ছেলের কথা স্মরণ করে মূর্ছা যাচ্ছিলেন। বিদায় বেলায় ছেলের জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করেছেন তারা।

গত সোমবার দুপুর ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিল রাঙামাটির ছেলে উক্য চিং মারমা। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ঢাকা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করে। সে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির একজন মেধাবী ছাত্র ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X