কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১০:৫০ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে ফিরে গেল বিমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানের সূত্র বলছে, বিমানটির ল্যান্ডিং গিয়ারের সমস্যা ছিল। এই কারণে ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে ফিরে গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। পরে ২৮৭ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে আকাশে ওঠার পরই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি গন্তব্য পরিবর্তন করে পুনরায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি নিরাপদে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। বর্তমানে এটি বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটে থাকা সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১১

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১২

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৫

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৬

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৭

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৮

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৯

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

২০
X