কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বাঘ রক্ষায় মিনি ম্যারাথন

সংবাদ সম্মেলনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ছবি : সংগৃহীত

বাঘ বাঁচাতে গণসচেতনতা বৃদ্ধিতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে রাজধানীতে। আন্তর্জাতিক বাঘ দিবস ঘিরে জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের বেঁচে থাকার পরিবেশ নিশ্চিতে সচেতনতামূলক এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চ্যালেন আই কার্যালয়ের মুস্তফা মনোয়ার স্টুডিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আগামী শনিবার ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫’ মিনি ম্যারাথনে অংশগ্রহণ করবেন প্রায় এক হাজার প্রতিযোগী।

প্রতিযোগিতার মূল আয়োজক প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সহযোগী হিসেবে রয়েছে সেফ এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মুজমদার বাবু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের নির্বাহী পরিচালক এহসান আজিজ, সেফ’র প্রধান নির্বাহী মশিউর খন্দকার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বজুড়ে বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর ২৯ জুলাই পালিত হয় আন্তর্জাতিক বাঘ দিবস। দিনটিকে সামনে রেখে ‘টাইগার রান’ এর প্রাক প্রস্তুতি শুরু হবে ভোর ৫টায়। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার প্রাঙ্গণ থেকে সাড়ে ৫টায় শুরু হবে প্রতিযোগীতা। ম্যারাথনে অংশগ্রহনকারী প্রত্যেকের জন্য থাকবে আন্তর্জাতিক মানের মেডেল, টিশার্ট, ক্যাপ, ব্যাকপ্যাক ও সার্টিফিকেট। পুরুষ ও নারী ক্যাটাগরিতে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এছাড়া শিশুদের জন্যও দুই ক্যাটাগরীতে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। ম্যারাথনে বিজয়ীদের প্রাইজমানি এবং অংশগ্রহণকারীদের বিব নম্বর থেকে র‌্যাফেল ড্র’র মাধ্যমে বিজয়ীদের একাধিক পুরস্কার দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মুকিত মজুমদার বলেন, সুন্দরবন থেকে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, প্রকৃতি ও পরিবেশকে বাঁচাতে বাঘ রক্ষা করা জরুরি। এজন্য এই কাজটি করছি যেন সচেতনা বৃদ্ধি পায়। বাংলাদেশের গর্বের যে প্রাণী এবং শৌর্য-বীর্যের প্রতীক বেঙ্গল টাইগার যেন বেঁচে থাকে এবং বংশ বৃদ্ধি হয়।

মনিরুল খান বলেন, ৫০ এর দশকে বাংলাদেশের প্রায় সব বনেই বাঘ ছিল। এমনকি ঢাকার কাছে সাভারেও বাঘ ছিল। সেই বাঘ এখন কোনঠাসা হয়ে শুধু সুন্দরবনেই আছে। সুন্দরবনে বাঘ যে খুব ভালো অবস্থায় আছে সেটাও বলা যাবে না। যদিও সরকারি বেসরকারি বিভিন্নভাবে অনেক প্রচেষ্টা চলছে বাঘকে টিকিয়ে রাখার জন্য। এ বছরই এই ভিন্ন আয়োজনটি করা হচ্ছে।

সেফ এর প্রধান নির্বাহী মশিউর খন্দকার অনুষ্ঠান সূচির বিস্তারিত তুলে ধরে বলেন, খুব সকালে প্রতিযোগিতা শুরু হবে কারণ গ্রীষ্মের সময় তাই রোদের তাপ বেড়ে গেলে দৌড়ানো কষ্টকর হবে।

ইনসেপ্টার নির্বাহী পরিচালক এহসান আজিজ বলেন, আমাদের দেশে প্রয়োজনের তুলনায় বনভূমির পরিমাণ খুবই কম। আমাদের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনকে রক্ষা করতে হলে আমাদের বাঘ রক্ষা করতে হবে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X