বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শাশুড়িকে রাস্তায় রেখে পালালেন পুত্রবধূ

জহুরা বেগম। ছবি : কালবেলা
জহুরা বেগম। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জে শাশুড়িকে রাস্তায় রেখে কৌশলে পালিয়ে গেছেন এক পুত্রবধূ। পরে রাস্তা থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর এলাকার এমএইচ স্কুলের সামনের রাস্তা থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়।

পরে পুলিশ বৃদ্ধার কথা অনুযায়ী পরিবারের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে না পাওয়ায় ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তাকে শিবগঞ্জ থানায় নেওয়া হয়।

বৃদ্ধার নাম জহুরা বেগম (৬০)। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দা গ্রামের জুলহাসের স্ত্রী।

পুলিশ জানায়, জহুরার ছেলের বউ (পুত্রবধূ) মিনারা বেগম কৌশলে জহুরাকে মোকামতলায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে পৌঁছে দেয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

জহুরা বেগম অস্পষ্ট কথায় জানায়, তার ছেলের নাম জয়নাল। তার পুত্রবধূ তাকে রাস্তায় ফেলে রেখে গেছে। তার পুত্রবধূর বাড়ি রংপুরে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন কালবেলাকে বলেন, বৃদ্ধা জহুরা ভালোভাবে সব কথা বলতে পারছেন না। জহুরা মানসিকভাবে বিকারগস্ত। এজন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বৃদ্ধাকে টিএমএসএস বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১০

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১১

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১২

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৪

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৫

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৬

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৭

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৮

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৯

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

২০
X