কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে রদবদল আসবে : উপ-প্রেস সচিব

উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। ছবি : সংগৃহীত
উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। ছবি : সংগৃহীত

নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে রদবদল আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আজাদ মজুমদার বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে প্রয়োজনীয় রদবদল হবে। এ ব্যাপারে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে প্রশাসনে রদবদল আসন্ন। তবে এটি কী প্রক্রিয়ায় হবে তা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

রদবদল কিভাবে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব জায়গায় রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যেখানে প্রয়োজন হবে সেখানেই রদবদল হবে।

এদিকে সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। এছাড়া নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে।

এর আগে নির্বাচনের প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগকারী সংস্থার নির্বাচন প্রস্তুতি নিয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X