কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টাকে সৌদি যাওয়ার আমন্ত্রণ

প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : সংগৃহীত

আগামী ২৭-৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য ভবিষ্যত বিনিয়োগ উদ্যোগের (FII9) নবম সংস্করণে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।

রোববার (২৭ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে এই আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ।

২০১৭ সালের পর বাংলাদেশ থেকে কোনো সরকার প্রধানকে এ সম্মানজনক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো।

এসময় অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে যোগদানের আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বিগত বছরে ফোরামে বেশ কয়েকটি রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন।

গত বছর এই অনুষ্ঠানে শীর্ষস্থানীয় বিশ্ব সিইওসহ ৮৫০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। বাংলাদেশ-সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করার জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X