কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রের সেই ধনঞ্জয় কুমার দাস বরখাস্ত

ধনঞ্জয় কুমার দাস। ছবি : সংগৃহীত
ধনঞ্জয় কুমার দাস। ছবি : সংগৃহীত

দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা, সরকারের আদেশ অমান্য করা এবং গণমাধ্যমে দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস বরখাস্ত হয়েছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচিত কর্মকর্তা ছিলেন তিনি।

মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রজ্ঞাপনে বরখাস্তের এই আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ধনঞ্জয় কুমার দাস ২০২৪ সালের ৩১ আগস্ট বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে পরিচালক পদে ন্যস্ত হওয়ার পর থেকে ৩ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ‘পলায়ন’-এর সংজ্ঞায় পড়ে।

এ ছাড়া আইনগত কারণ ছাড়া সরকারের নির্দেশ অমান্য করায় ‘অসদাচরণ’র অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়। তদুপরি, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য ও পোস্ট দেওয়ার মাধ্যমে সরকারি কর্মচারী আচরণ বিধিমালার লঙ্ঘনের অভিযোগও তোলা হয়।

এসব অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয় এবং তদন্ত শেষে ‘অসদাচরণ ও ‘পলায়ন’, এ দুটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। যদিও রাষ্ট্রদ্রোহ বা ‘নাশকতা’-সংক্রান্ত অভিযোগের কোনো প্রমাণ মেলেনি।

দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ নিয়ে তাকে গুরুদণ্ড হিসেবে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ শাস্তি দেওয়া হয়েছে। এই বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১০

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১১

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৩

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৪

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৫

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৬

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৭

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৮

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৯

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

২০
X