কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

রিমান্ডে চাঁদ

আদালতে বিএনপি নেতা চাঁদ
আদালতে বিএনপি নেতা চাঁদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর চকবাজার থানার মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামি চাঁদকে আদালতে তার উপস্থিতিতে শুনানি শুরু হয়। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তাকে গ্রেপ্তার দেখান।

এর আগে গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় এ মামলা করেন আশিকুর রহমান অনু নামের এক ছাত্রলীগ নেতা। এরপর গত ২৮ মে চকবাজার থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাকির হোসাইন। রিমান্ড আবেদনে তিনি উল্লেখ করেন, ‘আসামি আবু সাঈদ চাঁদ কীভাবে একজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারপ্রধানকে প্রকাশ্যে মৃত্যুর হুমকিসহ কবরে পাঠানোর হুমকি দেন! তার এ বক্তব্যের নেপথ্যে কারা জড়িত এবং অজ্ঞাতনামা জড়িতরা কি বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করছে? নাকি বিদেশ থেকে যড়যন্ত্র করছে? সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনাকারীর মূল হোতা শনাক্তসহ অপর অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্তপূর্বক গ্রেপ্তার ও তথ্য মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।’ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭ জুন আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন।

গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এ ঘটনার পর ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেপ্তার করে। এ মামলায় তাকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X