কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তালিকাভুক্তিতে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ কোম্পানিগুলোর সঙ্গে আইসিবির সভা

আইসিবির সভা। ছবি: সংগৃহীত
আইসিবির সভা। ছবি: সংগৃহীত

পুঁজিবাজারের সার্বিক অবস্থা পর্যালোচনা, উন্নয়ন ও শক্তিশালীকরণের নিমিত্ত প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত দিক-নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন কোম্পানি ও আইসিবির প্রতিনিধিদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।

সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান, অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান এনডিসি, যুগ্মসচিব মো. সাজেদুর রহমান, উপসচিব নূরুন নাহার এবং কোম্পানিসমূহের মধ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, নুভিস্তা ফার্মা, সানোফি বাংলাদেশ, আইপিডিসি ফাইন্যান্স, রেকিট বেনকাইজার (বাংলাদেশ), দি বেংগল গ্লাস ওয়াকর্স, মিরপুর সিরামিক ওয়ার্কস, হিমাদ্রি লিমিটেড এবং কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক/ প্রধান নির্বাহী কর্মকর্তা/উপযুক্ত প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও আইসিবির সাবসিডিয়ারি কোম্পানি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বিসিআইসির চেয়ারম্যান এবং বিএসআরবির মহাপরিচালক উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানিসমূহের শেয়ার পুঁজিবাজারে অফলোডের বিষয়ে গঠনমূলক আলোচনা হয় এবং যেসকল বহুজাতিক কোম্পানিতে সরকারি মালিকানা রয়েছে সেসকল প্রতিষ্ঠান সরকারি মালিকানার কমপক্ষে ৫ শতাংশ এবং বিদেশি মালিকানার কমপক্ষে ৫ শতাংশ শেয়ার পুঁজিবাজারে অফলোডের বিষয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কোম্পানিসমূহের অবস্থান ও করণীয় সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১০

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১২

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৩

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৫

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৮

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৯

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

২০
X