কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী 

সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে যান বিভিন্নস্তরের নেতা-কর্মীরা। ছবি : কালবেলা
সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে যান বিভিন্নস্তরের নেতা-কর্মীরা। ছবি : কালবেলা

জ্বর ও চিকনগুনিয়ায় আক্রান্ত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তিনি এখন অনেকটা সুস্থ বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শনিবার (০২ আগস্ট) দুপুরে চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরেন কাদের গনি চৌধুরী। পেশাজীবীদের এ নেতাকে শনিবার সকালেও বিভিন্নস্তরের নেতা-কর্মীরা দেখতে আসেন হাসপাতালে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু পিজি হাসপাতালে আসেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার ডা. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাফিউল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক শফিউল গনি চৌধুরী, অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, ডা. রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম, মোরসালিন নোমানী, জিএম রাজিব হোসেন, মিয়া হোসেন, অজিত রায়, ফজলুর রহমান জুলফিকার প্রমুখ সাংবাদিকদের এ নেতাকে দেখতে হাসপাতালে আসেন।

সাংবাদিক কাদের গনি চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

ডা. আজাদ জানান, কাদের গনি চৌধুরী এখন অনেকটা সুস্থ। তিনি ইচ্ছা করলে বাসায় গিয়েও চিকিৎসা নিতে পারেন। তার শরীরে ব্যথা, কাশি এবং দুর্বলতা এখনও রয়ে গেছে। এগুলো পুরোপুরি সারতে কিছুদিন সময় লাগবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১০

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১১

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৩

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৪

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৫

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৬

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৭

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৮

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৯

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

২০
X