কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৯:৫৫ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে নয়, আমেরিকায় পিটার হাস

পিটার হাস : পুরোনো ছবি
পিটার হাস : পুরোনো ছবি

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। মঙ্গলবার (৫ আগস্ট) ওয়াশিংটনের নির্ভরযোগ্য একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করেছে সরকার। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে উপস্থিত না হয়ে হঠাৎ করেই কক্সবাজারে গেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পাঁচ নেতা। সেখানে তারা মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপনে বৈঠক করছেন বলে খবর ছড়িয়ে পড়েছে।

কক্সবাজারে যাওয়া এনসিপির শীর্ষ নেতারা হলেন౼মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও তার সঙ্গে রয়েছেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক।

এদিকে এনসিপির পাঁচ নেতার হঠাৎ কক্সবাজারে আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করেছে। তবে এ বিষয়ে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি। পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।

এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফউদ্দীন শাহীন এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নেই। হোটেলে তিনজন চায়না নাগরিক রয়েছেন। এনসিপি নেতাদের সঙ্গে কারও মিটিংয়ের বিষয়ে জানেন না বলে জানান এসপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X