কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের প্রতীকী অনশনে পুলিশের বাধা, অতঃপর...

ঘটনাস্থল। ছবি : কালবেলা
ঘটনাস্থল। ছবি : কালবেলা

রাজধানীর বিজয় সরণিস্থ কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটি বাস্তবায়নের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের পূর্বঘোষিত সচিবালয়ের গেইটে প্রতীকী অনশনের কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়ে।

সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা সচিবালয়ের দিকে রওনা হলে পুলিশ বাধা দেয়।

এ সময় পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধিদলকে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়। ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল কাদেরের নাতনি অ্যাডভোকেট নুরতাজ আরা ঐশী।

মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পের বিস্তারিত শুনে সচিব আগামী এক মাসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে রোববার (১০ আগস্ট) ‘আমরা বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ’র ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে সচিবালয়ের গেইটে এই প্রতীকী অনশনের ঘোষণা দেন শহীদ আব্দুল কাদেরের সন্তান মো. আব্দুর রহিম।

পূর্বঘোষিত এই প্রতীকী অনশনে অংশ নিতে আন্দোলনকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এবং কয়েকশ’ বস্তিবাসী জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল সহকারে হাইকোর্ট মোড় ও পুরানা পল্টন মোড় হয়ে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের বাধা দেয়।

এসময় আব্দুর রহিম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। পূর্বঘোষিত প্রতীকী অনশন করতে এলে পুলিশ আমাদের বাধা দিচ্ছে, যা খুবই দুঃখজনক। যত বাধাই দেওয়া হোক না কেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এ সময় তিনি নতুন কর্মসূচি ঘোষণা করেন। তা হলো, বুধবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পড়ে অবস্থান কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বস্তিবাসীসহ সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এরপর পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধিদলকে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X