কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৪ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ভারত সফরে ৩ সমঝোতা হতে পারে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দ্বিপক্ষীয় বৈঠকে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে বলে আশা করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জি২০ শীর্ষ সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে কৃষি খাত, সংস্কৃতি ও টাকা-রুপির বিনিময় বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জি২০ সম্মেলনের দুটি অধিবেশনে বক্তব্য দেবেন। জলবায়ু পরিবর্তন, করোনা মহামারি ও যুদ্ধের কারণে জরুরি পণ্যের নির্বিঘ্ন সরবরাহ নিয়ে বক্তব্য দেবেন তিনি।

সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত, সৌদি আরব, আর্জেন্টিনা, আরব আমিরাত, কানাডার শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন।

তিস্তা চুক্তি সম্পর্কে কিছু জানেন না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গঙ্গাচুক্তি নিয়ে ইতোমধ্যে কথাবার্তা শুরু করেছে। তবে তিস্তাচুক্তি সম্পর্কে তিনি কিছু জানেন না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাজের তাগাদা এবং জ্বালানির কাঁচামাল দ্রুত আসার বিষয়ে আলোচনায় প্রাধান্য পাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) একটি বিশেষ ফ্লাইটে ‘জি২০ লিডারস সামিট’-এ অংশগ্রহণের উদ্দেশে ভারতের নয়াদিল্লি যাবেন। কাল বিকেলে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

যেখানে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ

১১

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১২

নামাজরত মুসল্লির মৃত্যু

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৪

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৫

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৬

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৭

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৮

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৯

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

২০
X