কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৭:৪৮ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ

বিজিবি-বিএসএফের লোগো। ছবি : সংগৃহীত
বিজিবি-বিএসএফের লোগো। ছবি : সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। চার দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। সম্মেলনে যোগ দিতে গতকাল বিকেলে বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন। গতকাল বিকেলে ভারতীয় প্রতিনিধিদলকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা ও স্বাগত জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

জানা গেছে, সম্মেলনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে উভয় দেশের সীমান্তরক্ষী ছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেবেন।

এর আগে গত ১০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিভিন্ন বছরে অনুষ্ঠিত এই সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা, মাদক, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে এবারের সম্মেলনে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিককালে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশবিরোধী অপপ্রচারের ফলে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমনে উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১০

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১১

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১২

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৩

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৪

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৫

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৬

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৭

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৮

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৯

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

২০
X