কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে ভিকারুননিসার আরও এক শিক্ষার্থীর মৃত্যু

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গেট। পুরোনো ছবি
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গেট। পুরোনো ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জাহিন আনাম আঁচল নামে আরও এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ শিক্ষাপ্রতিষ্ঠানের চারজন শিক্ষার্থীর মৃত্যু হলো।

গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসায় তার মৃত্যু হয়।

জাহিন ভিকারুননিসা স্কুলের প্রধান শাখার (দিবা) বাংলা মাধ্যমের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। কয়েকদিন আগে তিনি ডেঙ্গু আক্রান্ত হন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গণমাধ্যমকে জানান, জাহিন আনাম আঁচল আমাদের মূল শাখার দশম শ্রেণির মেধাবী ছাত্রী ছিলেন। বাংলা ভার্সনের বি সেকশনে তার রোল ছিল ১৯। যতদূর জেনেছি, সে খুব ভালো মেয়ে ছিল।

পরিবারের বরাতে অধ্যক্ষ আরও জানান, কয়েকদিন আগে জ্বর হওয়ায় জাহিনের ডেঙ্গু পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ এলেও শারীরিক অবস্থা কিছুটা ভালো থাকায় সে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে তার শরীর বেশ খারাপ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে বাসাতেই তার মৃত্যু হয়।

জাহিনের অকাল মৃত্যুতে ভিকারুননিসা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া এক শোক বার্তায় জাহিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান তিনি।

এর আগে গত ৪ আগস্ট, ২৫ জুলাই ও ৪ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিনজন শিক্ষার্থী মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X