কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ

বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানে আফগানিস্তানে ত্রাণসামগ্রী পাঠানো হয়। ছবি: আইএসপিআর
বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানে আফগানিস্তানে ত্রাণসামগ্রী পাঠানো হয়। ছবি: আইএসপিআর

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যু ও ব্যাপক ধ্বংসযজ্ঞের পর ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ কে খন্দকার ঘাঁটি থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানে ত্রাণসামগ্রী পাঠানো হয়।

রাতের মধ্যেই দেশটিতে পৌঁছাবে বাংলাদেশের এই মানবিক সহায়তা। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি এবং ওষুধ।

বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ হাজার মানুষ। ধ্বংস হয়ে গেছে প্রায় ৮ হাজার ঘরবাড়ি।

ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ত্রাণসামগ্রী মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে প্রেরণ করছে।

ত্রাণ প্রেরণ কার্যক্রম সমন্বয় করছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ। এ ছাড়া বেসরকারি খাত থেকেও সহযোগিতা এসেছে—বিজিএমইএ, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল এই কার্যক্রমে যুক্ত হয়েছে।

বাংলাদেশ এর আগেও আফগানিস্তানের দুর্যোগে সহায়তার হাত বাড়িয়েছে। ২০২২ সালের ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে ত্রাণ পাঠানো হয়েছিল। এবারও সেই মানবিক ধারাবাহিকতায় নতুন করে সহায়তা পাঠানো হচ্ছে।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X