কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে পোস্ট, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

সেনাবাহিনীর লোগো। ছবি : সংগৃহীত
সেনাবাহিনীর লোগো। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর নাম, পদবি অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে ছড়িয়ে পড়া বিভিন্ন উসকানিমূলক পোস্ট নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (০৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়—সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে, সেনাবাহিনীর নাম, পদবি অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী—সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো ধরনের পোস্ট দেওয়ার অনুমতি নেই।

অতএব, এ ধরনের ভুয়া ও উসকানিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং প্রয়োজনে এ ধরনের কার্যকলাপ সম্পর্কে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর এই বিজ্ঞপ্তিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইউবিএটিতে বিএনসিসির পাঁচ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

১ মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড গ্রাম

ফাইনালে ইউরোজয়ী স্পেন, কেমন হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একাদশ?

বিদ্রোহীদের হামলায় মালিতে অন্তত ৫০ সেনা নিহত

‘স্পেন ২-১ ব্যবধানে জিতবে’

কুয়েত প্রবাসীদের জন্য বিশেষ বার্তা

এআইইউবি ও বিআইজিএফের মধ্যে সমঝোতা স্মারক সই

২ সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আবারও হামলা চালাল ইরান

১০

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা

১১

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

১২

মোজতবা খামেনির নির্দেশনা মেনে চললেই বিজয় অর্জন সম্ভব: গালিবাফ

১৩

সালিশে প্রকাশ্যে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

১৪

আলোচিত শিশু আয়নী হত্যা মামলার রায় সোমবার

১৫

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

১৬

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭

শিশুকে নির্যাতন করে মাদ্রাসা শিক্ষকের রিলস / ‘পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

১৮

ঢাকাসহ ১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস

১৯

প্রাথমিকের মানোন্নয়নে গবেষণা প্রস্তাব আহ্বান, পাবেন ২ লাখ টাকা

২০
X