কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ পরিবার ও আওয়ামী নেতাদের নামে ৬ স্থাপনার নাম পরিবর্তন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং অন্যদের নামে নামকরণকৃত প্রতিষ্ঠান, স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তনসংক্রান্ত তালিকা হালনাগাদকরণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন সোমবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

যেসব প্রতিষ্ঠান, স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তনসংক্রান্ত তালিকা হালনাগাদকরণ করা হয়েছে-

শেখ হাসিনা সরণি, কুড়িল লিংক রোড, ঢাকার পরিবর্তিত নাম ‘জুলাই ৩৬’ এক্সপ্রেসওয়ে, কুড়িল লিংক রোড, ঢাকা; মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার, চট্টগ্রামের পরিবর্তিত নাম ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’, চট্টগ্রাম; বঙ্গবন্ধু স্কয়ারের পরিবর্তিত নাম ‘আরডিএ কমপ্লেক্স, রাজশাহী’; শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্কের পরিবর্তিত নাম ‘আরডিএ পার্ক, রাজশাহী’; বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) পরিবর্তিত নাম ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সড়কের পরিবর্তিত নাম ‘প্রফেসর ড. আবদুল করিম সড়ক’, চট্টগ্রাম।

সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং অন্যদের নামে নামকরণকৃত প্রতিষ্ঠান, স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তনসংক্রান্ত তালিকা হালনাগাদকরণের এ তথ্য জানানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১০

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১১

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১২

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৩

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৫

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৭

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৮

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৯

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

২০
X