কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:১০ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‌‌‘ডিবিপ্রধান এমন তথ্য কোথায় পেয়েছেন জানি না’

(বাঁয়ে) ডিবিপ্রধান হারুন অর রশীদ ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : সংগৃহীত
(বাঁয়ে) ডিবিপ্রধান হারুন অর রশীদ ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : সংগৃহীত

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্যাতনের ঘটনায় আলোচিত রমনা জোনের এডিসি হারুন ইস্যুতে বক্তব্য দিয়েছিলেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। তার ওই বক্তব্য প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, তিনি এমন তথ্য কোথায় পেয়েছেন জানি না।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ডিএমপি সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে এদিন দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, শনিবার সন্ধ্যায় বারডেম হাসপাতালে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকই প্রথমে এডিসি হারুন অর রশীদের ওপর হামলা করেছিলেন। এটাও তদন্ত হওয়া উচিত।

এ বক্তব্যর বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, হারুন এই তথ্য কোথায় পেয়েছেন, সেটা হারুন বলতে পারবে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমাদের মনে হয়েছে, এডিসি হারুন এবং ইন্সপেক্টর মোস্তফা বাড়াবাড়ি করেছে; আইনের ব্যত্যয় ঘটেছে। তাদের বিরুদ্ধে আমরা ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। তারপরে আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর কার কতটুকু দোষ, সেই হিসাব করে বিভাগীয় ব্যবস্থা বা অন্য যে কোনো ব্যবস্থা নেওয়া হবে।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারব না।

ডিএমপি কমিশনার আরও বলেন, আমি সানজিদার সঙ্গে কথা বলিনি। সানজিদা এ ধরনের স্টেটমেন্ট দিয়ে (গণমাধ্যমকে) ঠিক করেনি। কারণ কমিশনারের অনুমতি ছাড়া সে এভাবে স্টেটমেন্ট দিতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: এডিসি হারুন-সানজিদাকান্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X