কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ
এডিসি হারুন-সানজিদাকাণ্ড

রাষ্ট্রপতির এপিএসের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপোর নতুন ভবন উদ্বোধন শেষে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত
তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপোর নতুন ভবন উদ্বোধন শেষে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন পুলিশের এডিসি হারুন অর রশিদ ও সানজিদাকাণ্ডে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের দায়ভার রয়েছে কি না- সেটিও তদন্ত করা হচ্ছে।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন সবার জন্য সমান। আইন অমান্যকারী জনপ্রতিনিধি কিংবা পুলিশ যে-ই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে। ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা যারা ঘটনা ঘটিয়েছে, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের সিদ্ধান্ত নিয়ে কোনো দুর্বলতা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মামলা না হলেও মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হয়েছে। সব ঘটনারই তদন্ত করা হবে।’

এর আগে গত ৯ সেপ্টেম্বর রাতে ডিএমপির ক্রাইম বিভাগের এডিসি সানজিদা আফরিন বারডেম হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে উপস্থিত হন রমনা বিভাগের এডিসি (সাসপেন্ড) হারুন-অর অর-রশিদ। খবর পেয়ে সেখানে সানজিদার স্বামী বিসিএস ক্যাডারের কর্মকর্তা আজিজুল হক মামুনও উপস্থিত হন। এরপর হারুন ও মামুনের সঙ্গে হাতাহাতি হয়। ওই সময়ে ছাত্রলীগের দুই নেতা নাঈম ও মুনিম মামুনের পক্ষ নিয়ে হারুনের ওপর হামলা চালান। পরে ওই তিনজনকে শাহবাগ থানায় নিয়ে নাঈম ও মুনিমকে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুনের বিরুদ্ধে। ওই ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। ওই ঘটনা তদন্তে ডিএমপির তিন সদস্যের কমিটি কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: এডিসি হারুন-সানজিদাকান্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১০

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১১

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১২

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৩

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৪

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৫

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৬

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১৭

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১৮

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

১৯

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

২০
X