কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সানজিদাকে রংপুরে বদলির বিষয়ে যা জানাল ডিএমপি

পুলিশের অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন নিপা। ছবি : সংগৃহীত
পুলিশের অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন নিপা। ছবি : সংগৃহীত

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্যাতনের ঘটনায় আলোচিত রমনা জোনের এডিসি হারুনকে সাময়িক বরখাস্তের একদিন পরই রংপুরে সংযুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারপরই নতুন করে আলোচনার জন্ম দেয় এই ঘটনার সঙ্গে জড়িত এডিসি সানজিদা আফরিন নিপার বদলি বিষয়ে। গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে কয়েকটি সংবাদমাধ্যমে সানজিদাকে রংপুর বদলি করা হচ্ছে বলে খবর প্রকাশিত হয়। তবে এ বিষয়ে ভিন্ন কথা বলছে ডিএমপির মিডিয়া বিভাগ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ফারুক হোসেন কালবেলাকে বলেন, এডিসি সানজিদার বদলির বিষয়টি তার জানা নেই।

তিনি বলেন, এডিসি সানজিদাকে রংপুর বদলি করার বিষয়ে এখনও পর্যন্ত কোনো অর্ডার হয়নি। বদলির বিষয়ে কোনো আদেশের কপিও পাইনি।

উল্লেখ্য, এর আগে ৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ ওঠে।

আহত ব্যক্তিরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।

এই দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী ও তাদের সহপাঠীদের অভিযোগ- পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ তাদের থানায় নিয়ে বেদম পিটিয়েছেন। ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়ার পরও হারুনের সঙ্গে ১০-১৫ পুলিশ সদস্য মিলে তাদের পেটান।

পুলিশ সূত্র জানায়, এডিসি হারুনের সঙ্গে শাহবাগের একটি হাসপাতালে পুলিশের এক নারী কর্মকর্তা আড্ডা দিচ্ছিলেন। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ওই নারী কর্মকর্তার স্বামী হাজির হন। এ সময় উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে এডিসি হারুন সেখান থেকে চলে যান। পরে পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের শাহবাগ থানায় ডেকে নিয়ে মারধর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: এডিসি হারুন-সানজিদাকান্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X