কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ

দুদকের সাবেক পিপির বাসায় সেনা অভিযান, শটগান উদ্ধার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজলের বাসা থেকে একটি শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (১২ অক্টোবর) দুপুরে হাজারীবাগ এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে শটগানটি উদ্ধার করেছে ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড অধীনস্থ সাইন্সল্যাব আর্মি ক্যাম্প।

অভিযান সংশ্লিষ্ট এক সেনা কর্মকর্তা জানান, কাজল ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছে। উদ্ধার হওয়া শটগানটি তার দেহরক্ষী সন্ত্রাসী, চাঁদাবাজি ও অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন।

শটগানটি উদ্ধারের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ২ নেতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তাররা রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন, অংশগ্রহণ ও অর্থায়নে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়

রোববার এ তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তাররা হলেন- স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী (৪৫), সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সহসভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন (৫০) এবং আওয়ামী লীগের সংগঠক অংশগ্রহণকারী মো. মিরাজ হোসেন (২৬)।

গ্রেপ্তারদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১০

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১১

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১২

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৪

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৫

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৬

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৮

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৯

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

২০
X