কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গিনি-বিসাউয়ের ক্ষমতা দখল সেনাবাহিনীর, প্রেসিডেন্ট গ্রেপ্তার

গিনি-বিসাউয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখল। ছবি : সংগৃহীত
গিনি-বিসাউয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখল। ছবি : সংগৃহীত

গিনি-বিসাউয়ের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। দেশটির একদল সেনা কর্মকর্তা বুধবার দেশের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ নিজেদের হাতে নিয়েছেন বলে ঘোষণা করেছেন। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীই নিজেদের বিজয়ী দাবি করার মধ্যে ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আলজাজিরার েএক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রিস্টোরেশন অব অর্ডার’ পরিচয়ে কর্মকর্তারা জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে জানান, তারা নির্বাচনী প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত, সব স্থল, আকাশ ও নৌ সীমান্ত বন্ধ এবং রাতের কারফিউ জারি করেছেন।

আলজাজিরা জানিয়েছে, ঘোষণার আগে রাজধানী বিসাউয়ে নির্বাচন কমিশনের কার্যালয়, প্রেসিডেন্ট প্রাসাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে টানা গুলির শব্দ শোনা যায়। রোববারের নির্বাচনে প্রেসিডেন্ট উমারু সিসোকো এমবালো ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াসের মধ্যকার ভোটের ফল বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা ছিল।

তবে পরিস্থিতি পাল্টে যায় দ্রুত। এমবালো ফরাসি গণমাধ্যম ফ্যান্স২৪–কে ফোনে জানান, আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমি বর্তমানে জেনারেল স্টাফ সদর দপ্তরে আছি।

আল জাজিরা জানিয়েছে, এমবালো আটক রয়েছেন। বিরোধী দল পিএআইজিসি’র প্রধান ডমিঙ্গোস সিমোয়েস পেরেইরাকেও গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টাও চলছে। দেশটিতে সামরিক অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডেনিস এন কানহা। তিনি প্রেসিডেন্ট গার্ডের প্রধান ছিলেন। অর্থাৎ, প্রেসিডেন্টকে রক্ষার কথা ছিল যার, তিনিই তাকে আটক করেছেন।

১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতার পর থেকেই গিনি-বিসাউয়ে বারবার অভ্যুত্থান ও অভ্যুত্থানচেষ্টা দেখা গেছে। এই সপ্তাহের নির্বাচন আগ থেকেই বিতর্কিত ছিল। সিভিল সোসাইটি ও পর্যবেক্ষকরা বলেন, প্রধান বিরোধী দল পিএআইজিসিকে নিষিদ্ধ করা নির্বাচনকে সন্দেহজনক করে তুলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এমবালো এবং দিয়াস—উভয়েই প্রমাণ ছাড়াই নিজেদের বিজয় ঘোষণা করেছিলেন। এমবালোর প্রচার টিম ঘোষণা করে, দ্বিতীয় দফার প্রয়োজন নেই। অন্যদিকে দিয়াস সামাজিকমাধ্যমে বলেন, নির্বাচন প্রথম রাউন্ডেই জিতেছি। গিনি-বিসাউয়ে২০১৯ সালের আগের নির্বাচনেও চার মাস ধরে রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল।

ইকোওয়াস ও আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকরা সামরিক হস্তক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, এটি দুর্ভাগ্যজনক যে দুই প্রার্থীই আমাদের আশ্বস্ত করেছিলেন জনগণের রায় মেনে নেবেন—এমন সময়েই সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। তারা আটক সব নেতাকে অবিলম্বে মুক্তি দিতে এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস পরিস্থিতি ‘গভীর উদ্বেগের’ সঙ্গে পর্যবেক্ষণ করছেন এবং শান্ত থাকার পাশাপাশি আইনের শাসন মেনে চলার আহ্বান জানিয়েছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X