চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের আন্দোলন মানেই শান্তি ও সুশৃঙ্খল : মাওলানা বিল্লাল

চাঁদপুরে জুলাই সনদ বাস্তবায়নে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং নভেম্বরে গণভোট অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
চাঁদপুরে জুলাই সনদ বাস্তবায়নে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং নভেম্বরে গণভোট অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ও চাঁদপুরের জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেছেন, জামায়াতে ইসলামীর আন্দোলন মানেই শান্তি ও সুশৃঙ্খল। বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর বাইতুল আমিন জামে মসজিদ চত্বরে জুলাই সনদ বাস্তবায়নে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং নভেম্বরে গণভোট অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে।

চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর-হাইমচর আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার পরিচালনায় আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সদরের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X