কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী সিটি নির্বাচনের জন্য প্রস্তুত আনসার-ভিডিপি

রাজশাহী সিটি নির্বাচনের জন্য প্রস্তুত আনসার-ভিডিপি

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুত রয়েছে রাজশাহী জেলা আনসার ও ভিডিপি সদস্যরা। এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতি কেন্দ্রে ১২ জন করে মোট ১৫৫টি ভোটকেন্দ্রে ১ হাজার ৮৬০ জন আনসার-ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন।

এ ছাড়া প্রতি কেন্দ্রে একজন করে পিসি অস্ত্র, এপিসি অস্ত্রসহ, ছয়জন পুরুষ সদস্য লাঠিসহ এবং চারজন মহিলা সদস্য লাঠিসহ অবস্থান করবেন। এ ছাড়া পাঁচজন করে ব্যাটালিয়ন আনসার ১৫টি টিমে স্ট্রাইকিং টিম হিসেবে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল দেবে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যদের জন্য আজ রোববার প্রশিক্ষণ ও ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রশিক্ষণ ও ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আব্দুল মজিদ। এ ছাড়া রাজশাহী জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনাসহ অন্যান্য কর্মকর্তা ও সব উপজেলা অফিসার ও টিআইরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে ১৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল মজিদ উপস্থিত ১ হাজার ৮৬০ জন আনসার-ভিডিপি সদস্যকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং পিসি ও এপিসিদের শর্টগানের লোড, আনলোড এবং মেকসেফ অনুশীলন করান।

এ ছাড়া আনসার ও ভিডিপির রাজশাহী জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম উপস্থিত আনসার-ভিডিপি সদস্যদের নির্বাচনকালে ডিউটি সম্পর্কে সবাইকে সজাগ ও প্রস্তুত থাকতে নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১০

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১১

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১২

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৪

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৫

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৬

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৭

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৮

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৯

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

২০
X