কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক

জাতিসংঘের সদর দপ্তরে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দ্বিপক্ষীয় বৈঠক। ছবি : সংগৃহীত
জাতিসংঘের সদর দপ্তরে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দ্বিপক্ষীয় বৈঠক। ছবি : সংগৃহীত

লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিসের সঙ্গে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফ্রন্টিয়ার প্রযুক্তি, সাইবার সুরক্ষা ও স্টার্টআপ খাতে যৌথ অংশীদারিত্ব ও সহযোগিতার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) নিইউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈঠকটি আয়োজিত হয়। বৈঠকে মন্ত্রীদ্বয় তাদের নিজ নিজ দেশের আইসিটি খাতের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বলে আইসিটি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

এসময় প্রতিমন্ত্রী কোয়ান্টাম টেকনোলজি, বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, ব্লকচেইন এবং শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির মতো অন্যান্য ফ্রন্টিয়ার টেকনোলজিতে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, একটি নিরাপদ সাইবার বিশ্ব বজায় রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। যেহেতু কোনো দেশ একা এটি অর্জন করতে পারে না, তাই জাতীয় সাইবারস্পেস সুরক্ষিত করতে সহযোগিতামূলক প্রচেষ্টার প্রয়োজন। লিথুয়ানিয়ার প্রযুক্তি কোম্পানিগুলো বাংলাদেশের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমকে (সিআইআরটি) যে সহযোগিতা দিচ্ছে তা অব্যাহত থাকবে। বাংলাদেশ তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক প্রতিষ্ঠা করতে আগ্রহী। সিআইআরটি বাংলাদেশের সাইবার স্পেসকে সুরক্ষিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখছে।

বাংলাদেশে হাই-টেক পার্ক, আইটি পার্ক, নলেজ পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে সাইবার সুরক্ষায় নিয়োজিত লিথুয়ানিয়ার কোম্পানিগুলোকে এসব পার্কে বিনিয়োগের প্রস্তাব দেন পলক। তাছাড়া সাইবার নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা এজেন্সির (ডিএসএ) সঙ্গে প্রযুক্তি এবং দক্ষতা বিনিময়ের জন্য সহযোগিতার আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) এর সঙ্গে প্রযুক্তিগতভাবে উন্নত জনসেবার মাধ্যমে স্মার্ট সরকার গঠনের জন্য অংশীদারিত্ব প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেন লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস।

এসময় উভয় দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X