কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:৪৬ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার বস্তি এলাকায় গাছ লাগাবে উত্তর সিটি

ফাইল ছবি
ফাইল ছবি

দুই বছরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় দুই লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছিলেন মেয়র মো. আতিকুল ইসলাম। এরই অংশ হিসেবে ডিএনসিসি এলাকার ১৫টি বস্তিতেও গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত ডিএনসিসি এলাকায় গাছ লাগানো হচ্ছে। ১৫টি বস্তিতে দেশীয় প্রজাতির প্রায় ৩৫ রকম ফল, ফুল, কাঠ ও ঔষধি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বস্তিতে প্রায় ৩ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে তিনটি সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছে ডিএনসিসি। সংস্থা তিনটি হলো লঙ্কাবাংলা, গ্রিন সেভারস ও কমিউনিটি টাউন ফেডারেশন। শেভরন বাংলাদেশের অর্থায়নে ওই বৃক্ষরোপণ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

মকবুল হোসাইন জানান, চিফ হিট অফিসার বুশরা আফরিনের সরাসরি তত্ত্বাবধানে কাজটি চলমান রয়েছে। লঙ্কাবাংলা থেকে প্রাপ্ত গাছগুলো রোপণে সহযোগিতা করছে গ্রিন সেভারস্। বৃক্ষরোপণে আর্থিক সহযোগিতা দিয়েছে শেভরন বাংলাদেশ। রোপিত গাছগুলোর পরিচর্যা ও তদারকির দায়িত্বে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে গঠিত ঢাকা উত্তর কমিউনিটি টাউন ফেডারেশন।

এর আগে মেয়র আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন, আমরা বুঝতে পারছি যে- কি হিটের (গরম/তাপদাহ) মধ্যে আছি। তাই পরিবেশ-পরিস্থিতি অনুকূলে আনতে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দুই লাখ গাছ লাগাব। এর জন্য নগরবাসীর সাহায্য ও সহযোগিতা চাই। আর নগরের যে খালগুলো দখল হয়ে গেছে সেগুলো উদ্ধার করে পানির প্রবাহ নিশ্চিত করার চেষ্টা করছি। গাছ ও পানির প্রবাহ- তবেই নেচার বেজড্‌ সলিউশনে আমরা নগরকে ঠান্ডা রাখতে পারি।

মেয়র বলেন, মানুষ যেমন অন্যের সন্তানকে লালন-পালনের জন্য দত্তক নেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনও তেমনি সড়কগুলো গাছ লাগানোর জন্য দত্তক দেবে। যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা গাছ লাগানো ও পরিচর্যার জন্য এসব সড়ক দত্তক নিতে পারে। এই উদ্যোগ পরিবেশকে সুস্থ রাখতে সহায়তা করবে।

অন্যদিকে নগরীর তাপ কমাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাথে ‘চিফ হিট অফিসার’ হিসেবে কাজ করছেন মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে চিফ হিট অফিসার (সিএইচও) হিসেবে তিনি কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X