কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১০:৪৩ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলপ্রেমীদের জন্য বড় সুখবর

রয়াল এনফিল্ড মোটরসাইকেল। ছবি : সংগৃহীত
রয়াল এনফিল্ড মোটরসাইকেল। ছবি : সংগৃহীত

দেশের বাজারে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল রেজিস্ট্রেশনের অনুমতি দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা। বুধবার (১১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমতি দেওয়া হয়।

এতে বলা হয়, আমদানি নীতি আদেশ, ২০২১-২৪ এবং ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে দেশীয় শিল্প খাতের বিকাশ ও সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যমান ১৬৫ সিসির পাশাপাশি দেশের অভ্যন্তরে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া যাবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

এদিকে গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) ৩৫০ সিসির উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল রাস্তায় চলাচলের অনুমতির আগে দক্ষ চালক তৈরি করে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা বা সিসি সীমা ৩৫০ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর ৩৫০ সিসি (ইঞ্জিন ক্ষমতা) পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১৮০-৩৫০ সিসি মোটরসাইকেলের সম্ভাব্য মূল্য কত?

বিশ্বে ১৮০-৩৫০ সিসির যেসব মোটরসাইকেল রয়েছে তার লিস্ট ও সম্ভাব্য মূল্য-

বাজাজ পালসার আরএস ২০০- আনুমানিক ৪ লাখ টাকা বাজাজ পালসার এনএস ২০০- আনুমানিক ৩ লাখ টাকা বাজাজ পালসার ২২০ এফ- আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা বাজাজ ডমিনোর ২৫০- আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা বাজাজ এভেঞ্জার ক্রুজ ২২০- আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা বাজাজ পালসার ১৮০ এফ- আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা টিভিএস অ্যাপাচি আরটিআর ২০০ ফোরভি- আনুমানিক ২ লাখ ৯০ হাজার টাকা টিভিএস অ্যাপাচি আরটিআর ১৮০- আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা টিভিএস অ্যাপাচি আরআর ৩১০- আনুমানিক ৬ লাখ টাকা হিরো এক্সপালস ২০০- আনুমানিক ৩ লাখ ৫০ হাজার টাকা হিরো এক্সট্রিম ২০০ এস- আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০- আনুমানিক ৬ লাখ টাকা রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০- আনুমানিক ৪ লাখ টাকা রয়্যাল এনফিল্ড ইএস ৩৫০- আনুমানিক ৪ লাখ ১০ হাজার টাকা রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০- আনুমানিক ৬ লাখ টাকা ইয়ামাহা এফজেডএস ২৫- আনুমানিক ৪ লাখ টাকা ইয়ামাহা ফেজার ২৫- আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা ইয়ামাহা আর ৩- আনুমানিক ৯ লাখ ৫০ হাজার টাকা হোন্ডা সিবি হরনেট ২০০ আর- আনুমানিক ৩ লাখ টাকা হোন্ডা সিবিআর ২৫০ আর- আনুমানিক ৮ লাখ ৫০ হাজার টাকা হোন্ডা রেবেল ৩০০- আনুমানিক ৬ লাখ টাকা হোন্ডা সিবি ৩০০ আর- আনুমানিক ৭ লাখ টাকা হোন্ডা সিবিআর ৩০০ আর- আনুমানিক ৯ লাখ টাকা সুজুকি জিএক্সএস ২৫০- আনুমানিক ৫ লাখ টাকা সুজুকি জিক্সার ২৫০- আনুমানিক ৪ লাখ ২৫ হাজার টাকা সুজুকি জিক্সার এসএফ ২৫০- আনুমানিক ৪ লাখ ৬৫ হাজার টাকা কেটিএম ডিউক ২০০- আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা কেটিএম ডিউক ২৫০- আনুমানিক ৭ লাখ ৫০ হাজার টাকা কেটিএম আরসি ২০০- আনুমানিক ৬ লাখ টাকা কাওয়াসাকি নিঞ্জা ২৫০- আনুমানিক ৯ লাখ টাকা কাওয়াসাকি ভারসিস-এক্স ২৫০- আনুমানিক ৭ লাখ টাকা বিএমডব্লিউ জি ৩১০ আর- আনুমানিক ৯ লাখ ৫০ হাজার টাকা লিফান কেপিআর ২০০- আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা লিফান কেপিটি ২০০- আনুমানিক ৩ লাখ টাকা জিপিএক্স ডেমন জিআর ২০০ আর- আনুমানিক ৫ লাখ ৫৫ হাজার টাকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X