কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৮:৩৩ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ নয়, বাংলাদেশের জনগণের সহমর্মিতা চায় ফিলিস্তিন : রাষ্ট্রদূত

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামদান। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামদান। ছবি : সংগৃহীত

ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও ফিলিস্তিনকে দোষারোপ করা হচ্ছে। অথচ ইসরায়েলিদের হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে গাজায়। গ্যাস, পানি, বিদ্যুৎ এবং ওষুধ সংকট রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামদান। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের কাছ থেকে অর্থ নয় সহমর্মিতা চায় ফিলিস্তিনের বিপন্ন মানুষ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিনের দূতাবাসে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর অ্যাম্বাসেডরের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ওআইসির সদস্যরা উপস্থিত ছিলেন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলিরা এত ধ্বংসযজ্ঞ চালানোর পরও আন্তর্জাতিক মিডিয়াগুলোতে নারী ধর্ষণ, শিশু হত্যাসহ নানা বিষয়ে ফিলিস্তিনকে দোষারোপ করে গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ইসরায়েলিদের হামলায় নানা সংকট তৈরি হয়েছে। ফিলিস্তিনের গাজা এখন এখন এক মৃত্যুপুরী। মরদেহ রাখারও জায়গা হচ্ছে না মর্গগুলোতে। তারপরও পিছুটান নেই ফিলিস্তিনিদের।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা প্রকাশ্যে ইসরায়েলের পাশে থাকায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। জয় বা পরাজয়, এবার তা চূড়ান্ত হতে পারে। তাই যুদ্ধও হবে দীর্ঘমেয়াদি। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এরই মধ্যে ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত আড়াই লাখের বেশি ফিলিস্তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X