কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তি ও শঙ্কা কেটে যাওয়ার অপেক্ষায় আছি’

সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো ড.‌‌ দেবপ্রিয় ভট্টাচার্য।
সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো ড.‌‌ দেবপ্রিয় ভট্টাচার্য।

নির্বাচন সংক্রান্ত যে বিভ্রান্তি, শঙ্কা ও উদ্বেগ সেটা কেটে যাওয়ার অপেক্ষায় আছি বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড.‌‌ দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে “অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতার লক্ষ্যে নাগরিক এজেন্ডা: কৃষি, কর্মসংস্থান, অপরিকল্পিত নগরায়ন ও সরকারি পরিষেবা এবং পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানী” শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন নাগরিক প্লাটফরমের কোরগ্রুপ সদস্য মো. আসিফ ইব্রাহিম। মিডিয়া ব্রিফিং সঞ্চালনা করেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমরা প্রত্যাশা করি বাংলাদেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন হবে। নাগরিক হিসাবে এই ভরসাটা রাখি। সেই ভরসায় আগে থেকেই পিছিয়ে মানুষগুলোর জন্য কিছু গবেষণা কাজ প্রস্তুত করে রেখেছি, যাতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার প্রস্তুত করার জন্য এ কাজগুলো বিবেচনা করবেন। আমাদের প্রত্যাশা পিছিয়ে পড়া মানুষগুলোর দৃষ্টিভঙ্গী যাতে দৃষ্টিগোচর হয়। আমাদের গবেষণা নিয়ে সব ধরণের রাজনৈতিক দলের কাছেই তখনই যাব, যখন নির্বাচন সংক্রান্ত যে বিভ্রান্তি, শঙ্কা ও উদ্বেগ আছে সেটা কেটে যাবে। আমরার সেটার জন্য অপেক্ষা করে আছি।

অনুষ্ঠানে ভারতের একটি গবেষণার পরিসংখ্যান উপস্থাপন করে বলা হয়েছে, সম্প্রতি ভারতের এক গবেষণায় দেখানো হয়েছে যথাযথ পরিকল্পনা ও কৃষির আধুনিকায়ন করা সম্ভব হলে ২০২৫ সালের মধ্যে জিডিপিতে কৃষির অবদান ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার এবং কৃষকের আয় ৮৫ শতাংশ ‍বৃদ্ধি করা যাবে। সে ধরণের সম্ভাবনা বাংলাদেশেও করা সম্ভব। সেক্ষেত্রে প্রান্তিক পর‌্যায়ের কৃষকদের আধুনিকায়নের ওপর জোর দেওয়ার পাশাপাশি কৃষকের সঙ্গে সরাসরি বাজারের সংযোগ ঘটাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X