কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:৫০ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর নিয়ে মন্ত্রিসভার বৈঠকে যা হলো

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। ছবি : সংগৃহীত
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। ছবি : সংগৃহীত

আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। যা নিয়ে রীতিমতো নানা আলোচনা চলছে। সংসয়ে পড়েছে সাধারণরা। তবে সমাবেশ ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) এমন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, আমাদের তরফ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, জনজীবন যেন ব্যাহত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি।

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। এজন্য অনুমতি চেয়ে শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে দলটি।

এদিকে মহাসমাবেশ ঘিরে রাজনীতির ময়দানেও উত্তাপ ছড়াচ্ছে। প্রধান দুই রাজনৈতিক দল এবং তাদের মিত্র দলগুলো দিনটিকে ঘিরে শক্তিমত্তা দেখানোর প্রস্তুতি নিচ্ছে।

এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। তবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করা হবে।

২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে কূটনৈতিক তৎপরতাও লক্ষ্য করা গেছে। রোববার (২২ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে সমাবেশ ঘিরে সড়কে প্রতিবন্ধকতা থাকবে কি না জানতে চান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে পরে রাতে দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে বিষয়টি অস্বীকার করা হয়।

পরে সোমবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আলোচিত বিষয় নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X