কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৫০ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

হরতালে সদরঘাটে লঞ্চ চললেও যাত্রী কম

সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা
সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা

রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বিএনপি-জামায়াতের ডাকা হরতালে তেমন কোনো প্রভাব চোখে পড়েনি। তবে অন্যদিনের তুলনায় রোববার (২৯ অক্টোবর) যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। ভোর থেকেই চাঁদপুর, ভোলা ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সদরঘাট থেকে ছেড়ে গেছে লঞ্চ। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও সদরঘাটে লঞ্চ এসেছে। এ ছাড়া বুড়িগঙ্গা নদীতে নৌকা চলাচলও স্বাভাবিক রয়েছে।

সদরঘাট লঞ্চ টার্মিনালের বিআইডব্লিউটিএর কন্ট্রোল রুম থেকে জানা যায়, রাত ১২ থেকে সকাল ৮টা পর্যন্ত ছয়টি লঞ্চ দেশের বিভিন্ন রুটে ছেড়ে গেছে। এর মধ্যে চাঁদপুরে তিনটি, ইলিশায় একটি, নড়িয়ায় একটি, মৃধার হাটে একটি। হাতিয়া, মুলাদি, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, ঘোষের হাট, লালমোহন, বোরহান উদ্দিন, কালাইয়া, ভাসানচর, বেতুয়া, পাতার হাট, ইলিশা থেকে ৮টা পর্যন্ত ঢাকাতে লঞ্চ এসেছে ২৪টি। অন্যান্য দিন এ সময় আরও বেশি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে যায়। যাত্রী কম দেখে লঞ্চ কম যাচ্ছে।

এ বিষয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালের বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির বলেন, হরতাল হলে সাধারণভাবে যাত্রী কম থাকে। তবে আমাদের লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। সদরঘাট এলাকায় হরতালের কোনোকিছু দেখা যায়নি। টার্মিনাল এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘কাল রাত থেকেই লঞ্চ চলাচল স্বাভাবিক। সকাল থেকেও সব রুটে লঞ্চ আসা-যাওয়া করছে। তবে যাত্রী একদম কম। হরতালে বিশৃঙ্খলার আশঙ্কায় যাত্রী আসছে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X