কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধেও বাস-মিনিবাস চলবে : মালিক সমিতি

পুরোনো ছবি
পুরোনো ছবি

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক থাকবে।

আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) থেকে সারা দেশে ফের বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা সড়ক-রেল-নৌপথ অবরোধ কর্মসূচি প্রসঙ্গে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) এ কথা জানান এনায়েত উল্যাহ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আগামীকাল বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক থাকবে। তিনি ঢাকাসহ সারা দেশে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি/কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানান।

এনায়েত উল্যাহ বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই বিএনপি বারবার এমন জনবিরোধী কর্মসূচি দিচ্ছে। অবরোধের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, শ্রমিকের জীবনহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের সড়ক পরিবহন মালিক-শ্রমিকরা বিএনপির ডাকা অবরোধ ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে। জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে মালিক-শ্রমিকরা অবরোধ উপেক্ষা করে রাস্তায় গাড়ি চালাবে।

অবরোধের দিন গাড়ি চলাচলে যেন কোনো প্রকার বাধগ্রস্ত না হয় সেজন্য ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে তিনি অনুরোধ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X